Sharing is caring!

মোগলাবাজার থানার মির্জাপুর থেকে কয়েস আহমদ (৫০) ও ফয়সাল আহমদ (৩৬) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাদের দুজনের বাড়িই মির্জাপুর গ্রামে। কয়েস মৃত মাহমদ আলী ও সৈয়দুন্নেসার ছেলে আর ফয়সালের পিতার নাম আতাউর রহমান।সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোগলাবাজার থানাপুলিশ। তাদের দাবি, কয়েস ও ফয়সাল মাদক ব্যবসায়ী।গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে আড়াই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিযেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
৮২ পড়েছেন