Sharing is caring!

সিলেট টাইটান্সের জার্সিতে বিপিএল খেলতে আসছেন ক্রিস ওকস। চলমান বিপিএলে ঘরের মাঠেই প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। তাই মিরপুর পর্বে নিজেদের সেরা দিতে মুখিয়েছে আছে দলটি। এর মধ্যে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারকে উড়িয়ে আনছে সিলেট।মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল, বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে খেলা ওকস নিশ্চিতভাবেই সিলেটের শক্তি বাড়াবেন।ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এই ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপও। ইংল্যান্ডের হয়ে ৩৩ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ব্যাট হাতে ১২৫.৬৪ স্ট্রাইক রেটে ১৪৭ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩১ উইকেট।রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে তারা। ৯ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান তাদের। এছাড়াও প্লে-অফে খেলা নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।সব টি-টোয়েন্টি মিলিয়ে ১৭০ ম্যাচে ১২৮.৫৫ স্ট্রাইক রেটে ১০৩১ রান করেছেন ওকস। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭৯ উইকেট। সিলেট টাইটান্সের হয়ে এবারের আসরে খেলছেন ইংলিশ তারকা মঈন আলী। পাশাপাশি বিদেশিদের মধ্যে দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস, সালমান ইরশাদরা।
৮৩ পড়েছেন