• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সুপারি বাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬
সুপারি বাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব

Sharing is caring!

জৈন্তাপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকার সুপারি বাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব। তবে এসময় কাউকে খোঁজে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।র‌্যাব জানায়, সুপারি বাগানে তল্লাশি করে বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।পরে এয়ারগানটি জিডি মূলে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

২৭ পড়েছেন