• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা

Sharing is caring!

বানিয়াচংয়ে ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সুনারু গ্রামে সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুণ দেয়া হয়। এসময় দুর্বৃত্তদের দেয়া আগুণে একটি কক্ষের দরজা আংশিক ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে স্থানীয়রা আগুণ নিয়ন্ত্রন করে।পরে বিষয়টি জানতে পেরে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন ও ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যায় এবং পরিদর্শন করে।এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানির্ং অফিসার মাহমুদা বেগম সাথীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুণ দেয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

১০ পড়েছেন