Sharing is caring!

অনিয়মের অভিযোগে সিলেটের অন্তত ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে সাগে ১২টা পর্যন্ত নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।জানা যায়, কৃষি বিপণন আইন অনুযায়ী ক্রয়কৃত পণ্যের রশিদ দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষন না করায় মো. আব্দুল হান্নানকে (৪০) ৫ হাজার, মো. আকলিছকে (৪০) ২ হাজার, আবির আহমদকে (২৭) ৫ হাজার, জুনেদ মিয়াকে (২৬) ৫ হাজার, মো. কাদিরকে (৩৫) ৫ হাজার, জামিল আহমদকে (৪১) ৪ হাজার, রিপন দাসকে (৪০) ৫ হাজার, আনোয়ার আলী (৩৩) কে ৫ হাজার, লিলু মিয়া (৩৫) কে ২ হাজার, কামিল আহমদ (২৭) কে ৩ হাজার, রাজা মিয়া (৪৩) কে ৮ হাজার ও তানভীর আহমদ (২৬) কে ৫ হাজারসহ মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে র্যাব-৯ এর একটি দল সহযোগীতা করেছে। বিষযটি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
১৩ পড়েছেন