• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর পুলিশের অভিযান-১৪০ জন অপরাধীকেক গ্রেপ্তার

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
সিলেট মহানগর পুলিশের অভিযান-১৪০ জন অপরাধীকেক গ্রেপ্তার

Sharing is caring!

গত ৩২ ঘন্টায় সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানাপুলিশ ও গোয়েন্দারা অভিযান চালিয়ে ১৪০ জন অপরাধীকেক গ্রেপ্তার করে।রবিবার (৮ মার্চ) নিজেদের ফেসবুক পেজে এ তথ্যটি জানায় মহানগর পুলিশ।তারা জানায়, গোয়েন্দা বিভাগ ও বিভিন্ন থাপুলিশের সমন্বয়ে পৃথক অভিযান চালিয়ে রবিবার ভোর ৬টা পর্যন্ত সময়ে ৩২ ঘন্টায় ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারী, মাদকসেবী, সন্দেহজনক ও চোরাচালানীসহ মোট ১৪০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ জন ছিনতাইকারী, ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ১১জন, মাদকসেবী ৬ জন, জুয়াড়ি ৪জন, নিয়মিত মামলায় এজহারনামীয় আসামি ৩২জন, সন্ধিগ্ধ ৬ জন সন্দেহভাজন ২২ জন, মেট্রোঅধ্যাদেশ মোতাবেক ৩৬ জন, সন্দেহভাজন চোর ৫ জন ও হকার ৫জন।তাদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।বিশেষ এই সাঁড়াশি অভিযান চলবে বলেও জানিয়েছে তারা।

১৫ পড়েছেন